বাতিলকরণ ও রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ: নভেম্বর ২০২৬

ডিজিটাল বিষয়বস্তু

বই, ভিডিও ও সাবস্ক্রিপশন ডিজিটাল সেবা, যা পেমেন্ট যাচাইয়ের সঙ্গে সঙ্গে চালু হয়। তাই কেনার আগে বইয়ের ফ্রি প্রিভিউ পড়ে বা ভিডিওর ফ্রি অংশ দেখে নিতে অনুরোধ করছি।

যেসব ক্ষেত্রে রিফান্ড দেওয়া হয়

  • একই জিনিসের জন্য ভুল করে দুবার পেমেন্ট করলে।
  • নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা পাঠালে (অতিরিক্ত অংশ)।
  • টাকা পাঠানোর পরও আমরা অ্যাক্সেস দিতে না পারলে, যেমন বই বা ভিডিওটি সরিয়ে নেওয়া হলে।
  • আমাদের প্রযুক্তিগত সমস্যার কারণে কেনা বই পড়া বা ভিডিও দেখা সম্ভব না হলে এবং আমরা তা সমাধান করতে না পারলে।
  • পেমেন্ট বাতিল হলে কিন্তু টাকা আমাদের নম্বরে পৌঁছালে।

যেসব ক্ষেত্রে রিফান্ড দেওয়া হয় না

  • অ্যাক্সেস চালু হওয়ার পর মত পরিবর্তন হলে।
  • সাবস্ক্রিপশনের মেয়াদের আংশিক অব্যবহৃত সময়ের জন্য।
  • শর্তাবলি ভঙ্গের কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে।

সাবস্ক্রিপশন বাতিল

সাবস্ক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয় না, তাই আলাদাভাবে বাতিল করার প্রয়োজন নেই — নবায়ন না করলে মেয়াদ শেষে বন্ধ হয়ে যায় এবং আর কোনো টাকা লাগে না।

যাচাই সম্পন্ন হওয়ার আগে একটি জমা দেওয়া পেমেন্ট বাতিল করতে চাইলে যোগাযোগ পাতা থেকে জানান।

রিফান্ডের অনুরোধ

পেমেন্টের ৭ দিনের মধ্যে যোগাযোগ পাতা থেকে লিখুন এবং দিন:

  • অ্যাকাউন্টের ইমেইল
  • বিকাশ ট্রানজেকশন আইডি ও যে নম্বর থেকে পাঠিয়েছেন
  • রিফান্ডের কারণ

অনুমোদিত রিফান্ড যে বিকাশ নম্বর থেকে টাকা এসেছিল, সেই নম্বরে সাধারণত ৭ কর্মদিবসের মধ্যে ফেরত পাঠানো হয়। বিকাশের লেনদেন খরচ (যদি থাকে) বাদ যেতে পারে। রিফান্ডের পর সংশ্লিষ্ট বই, ভিডিও বা সাবস্ক্রিপশনের অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে।