গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: নভেম্বর ২০২৬

আমরা যে তথ্য সংগ্রহ করি

  • অ্যাকাউন্ট: নাম, ইমেইল, ঐচ্ছিক মোবাইল নম্বর, পছন্দের ভাষা এবং এনক্রিপ্ট করা পাসওয়ার্ড।
  • পেমেন্ট: বিকাশ ট্রানজেকশন আইডি, যে নম্বর থেকে টাকা পাঠানো হয়েছে, পরিমাণ ও তারিখ। আমরা কখনো আপনার বিকাশ পিন বা পাসওয়ার্ড সংগ্রহ করি না।
  • প্রযুক্তিগত তথ্য: নিরাপত্তা ও অপব্যবহার রোধে আইপি ঠিকানা ও সার্ভার লগ।

তথ্য ব্যবহারের উদ্দেশ্য

  • অ্যাকাউন্ট পরিচালনা ও লগ ইন।
  • পেমেন্ট যাচাই ও বই, ভিডিও বা সাবস্ক্রিপশনের অ্যাক্সেস দেওয়া।
  • প্রয়োজনীয় ইমেইল পাঠানো: যাচাই, পাসওয়ার্ড রিসেট, পেমেন্টের অবস্থা ও মেয়াদ শেষের রিমাইন্ডার।
  • প্রতারণা ও অবৈধ বিতরণ রোধ এবং সেবা উন্নত করা।

কুকি

আমরা শুধু প্রয়োজনীয় কুকি ব্যবহার করি: লগ ইন থাকার জন্য একটি এবং আপনার পছন্দের ভাষা মনে রাখার জন্য একটি। বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি ব্যবহার করি না।

তথ্য শেয়ার

আমরা আপনার তথ্য বিক্রি করি না। সেবা চালাতে শুধু প্রয়োজনীয় সেবাদাতাদের (সার্ভার/হোস্টিং, ফাইল সংরক্ষণ, ইমেইল পাঠানো) সঙ্গে প্রয়োজনমতো তথ্য শেয়ার হয়, এবং আইনগতভাবে বাধ্য হলে কর্তৃপক্ষকে দেওয়া হতে পারে।

সংরক্ষণ ও নিরাপত্তা

অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত তথ্য রাখা হয়; পেমেন্টের রেকর্ড হিসাব ও আইনি প্রয়োজনে দীর্ঘ সময় রাখা হতে পারে। তথ্য এনক্রিপ্টেড সংযোগে (HTTPS) আদান-প্রদান হয় এবং পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়।

আপনার অধিকার

আপনি আপনার তথ্য দেখতে, সংশোধন করতে বা অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করতে পারেন। যোগাযোগ পাতা থেকে অ্যাকাউন্টের ইমেইল দিয়ে লিখুন।

পরিবর্তন

এই নীতি হালনাগাদ হলে এই পাতায় তারিখসহ প্রকাশ করা হবে।